ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ০৯:৪২ পিএম


ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার জয় উদযাপন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াকুব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইয়াকুব ওই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

এরমধ্যে গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

তিনি বলেন, বিকেলে নরসিংসার গ্রামের দক্ষিণ-পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণ-পশ্চিমপাড়া জয়লাভ করে। জয়লাভের পর তারা মাঠে আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করছিল। এতে উত্তরপাড়ার কয়েকজন ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে থাকা দক্ষিণ-পশ্চিমপাড়ার খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে ইয়াকুব নামে এক যুবক নিহত হন এবং একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission