ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তিতে পরিবহন চালকরা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলাজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ গ্রাহকরা।

গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

চলমান এই সংকটকে কেন্দ্র করে গ্রাহক ও পাম্প মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এই পরিস্থিতির জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন, আবার কেউ ব্যবস্থাপনার দুর্বলতার কথা তুলে ধরছেন।

আরও পড়ুন

সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর শহরের প্রধান তিনটি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে মাত্র একটি সচল রয়েছে। বাকি দুটি স্টেশন তেলশূন্য হয়ে পড়ায় কার্যক্রম বন্ধ করে দিয়েছে। একই চিত্র দেখা গেছে জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাতেও।

এসব এলাকার অধিকাংশ ফিলিং স্টেশন তেলের অভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। যেসব স্টেশনে মাঝেমধ্যে তেলের সরবরাহ আসছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে আবারো বন্ধ হয়ে যাচ্ছে পাম্পগুলো।

এদিকে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং নায্যমূল্য নিশ্চিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বিভিন্ন ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের দোকানে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
আরও পড়ুন
সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম