৬১ ঘণ্টায় সাড়ে ৯ হাজার মেসেজ পেয়ে হতবাক সনু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ০৮:০০ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সনু সুদ শুক্রবার (২৬ এপ্রিল) জানিয়েছিলেন, তার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। তারপর কেটে গেছে ৬১ ঘণ্টা। অবশেষে মোবাইলের অন্যতম প্রয়োজনীয় অ্যাপটিকে ফিরে পেলেন তিনি।

বিজ্ঞাপন

রোবাবার (২৮ এপ্রিল)  সোশ্যালে একটি পোস্ট করে খবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ‘দাবাং’ অভিনেতা। এক্স হ্যান্ডেলে সনু লেখেন, অবশেষে হোয়াটসঅ্যাপ ফিরে পেলাম। ৬১ ঘণ্টায় মাত্র ৯ হাজার ৪৮৩টি না পড়া মেসেজ! ধন্যবাদ।

শনিবার (২৭ এপ্রিল)  ইনস্টাগ্রামের স্টোরিতে বিষয়টি জানিয়ে সনু লেখেন, হোয়াটসঅ্যাপ ঘুম থেকে ওঠো। হাজার হাজার মানুষ হয়তো সাহায্যের জন্য আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এখনও আমার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

অতিমারির সময় থেকেই মানুষের সেবায় নিজেকে সমর্পণ করেছেন সনু। তার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ না করার নেপথ্যে অনেকে আবার ‘চক্রান্ত’ দেখেছিলেন।

প্রসঙ্গত,  এই মুহূর্তে সনু তার প্রথম পরিচালিত ছবি ‘ফতেহ্‌’ নিয়ে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission