অবশেষে দেখা মিলল বিমান ছিনতাইয়ের একঝলক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৪:১২ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাবে ‘ময়ূরাক্ষী’। তাই একের পর এক চমক নিয়ে আসছে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ। পোস্টার প্রকাশের  ১১ দিন পর সিনেমাটির টিজার প্রকাশ করা হয় বুধবার (২২ মে) সন্ধ্যা ৭টায়। ৩০ সেকেন্ডের এই টিজারে মূলত সিনেমাটির গল্পের একঝলক দেখানো হয়েছে বলে জানান নির্মাতা।

যেখানে দেখা যায়, একটি বিমান ছিনতাইয়ের কবলে পড়ে সাহায্য চাচ্ছেন পাইলট। খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। দেশব্যাপী শুরু হয় উত্তেজনা।

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‌‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানী গল্প ও চিত্রনাট্যে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

নির্মাতা বলেন, ‌আমাদের সিনেমাটা কেমন হবে, এর গল্প কী এসবের কিছুটা ঝলক আমরা আমাদের দর্শককে দেখাতে চেয়েছি এই টিজের মাধ্যমে। এরপর আমরা একটা গান প্রকাশ করব, গানের পর ট্রেলর। একের পর এক চমক আসবে।

সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব, শাকিলা সাকি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission