ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশী সঞ্জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:০৩ পিএম
কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশী সঞ্জয়।ছবি: সংগৃহীত

কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ২০২৬ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এবার থাকছেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। মাঠের লড়াইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল না থাকলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব থাকছে তার মাধ্যমে।

বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত ১টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। এই ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন সঞ্জয়।

আয়োজনে আরও থাকছেন কানাডিয়ান পপ তারকা মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেটসহ বিশ্বখ্যাত শিল্পীরা। তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশে জন্ম নেওয়া এই মিউজিক প্রডিউসার, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক সংগীত অঙ্গনে তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ঘরে বসে বিট তৈরি থেকে শুরু করে আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের মঞ্চে পারফর্ম করা তার জন্য এক অসাধারণ অর্জন।

বিশ্বকাপ ইতিহাসে এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। একই সঙ্গে তিনটি আয়োজক দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থাকায় এবারের বিশ্বকাপ আরও বিশেষ হয়ে উঠেছে।

এই বৈশ্বিক আয়োজনে একজন বাংলাদেশী শিল্পীর অংশগ্রহণকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমী ও সংগীত অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ভারতের। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয় পাওয়া ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান। ৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি। কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত। তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। আরটিভি/এসকে
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে তাদেরই মাঠে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। রিজেকায় শনিবার অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে থমাস টুখেলের দল।
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোর বিপক্ষে গোল উৎসবে মেতেছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা