ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘নকল’ শাকিরার গাওয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:১৩ পিএম
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘নকল’ শাকিরার গাওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার গান বা পারফরম্যান্স নয়, বরং মঞ্চে তার উপস্থিতি ও চেহারা নিয়ে ছড়িয়ে পড়া ‘বডি ডাবল’ গুঞ্জন।

image

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মাধ্যমে শুরু হয় ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী মঞ্চে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।

পারফরম্যান্সের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেক দর্শকের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন, বরং তার মতো দেখতে কোনো ‘বডি ডাবল’ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে তার নতুন লুক হালকা স্ট্রবেরি-লাল চুল, বড় কালো সানগ্লাস এবং ভিন্ন পোশাক এই গুঞ্জনকে আরও উসকে দেয়।

image

একজন ভক্ত লেখেন, এটা কি সত্যিই শাকিরা? আরেকজন মন্তব্য করেন, মনে হচ্ছে তিনি নন, কোনো ডাবল ব্যবহার করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আয়োজক বা শাকিরার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

অন্যদিকে, অনেকেই এই পারফরম্যান্সকে শাকিরার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে দেখছেন। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে আলোচিত বিচ্ছেদের পর এটি তার অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন বলেও অনেকে মনে করছেন।

গানের কথায় উঠে এসেছে ভেঙে পড়া থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা। এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, জীবনের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে আরও শক্তিশালী করেছে এবং প্রতিটি কঠিন সময়ই তার জন্য শিক্ষার সুযোগ হয়ে এসেছে।

আরও পড়ুন

সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তার নতুন রূপ ঘিরে তৈরি হয়েছে রহস্য ও বিতর্ক যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিন তরুণ ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে এসেছেন সামীর মিনহাস, মোহাম্মদ তাহা এবং মোহাম্মদ সুলেমান।  টেস্ট দলের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম।  সবশেষ ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। তবে ঘরের মাঠে লঙ্কানদের পরাস্ত করতে মরিয়া ম্যান ইন ব্লুরা। ৪-৬ নভেম্বর ইসলামাবাদ ক্লাব মাঠে হবে প্রস্তুতি ম্যাচ। ৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ১৭ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট। পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আলী উসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, সামীর মিনহাস এবং সাউদ শাকিল। আরটিভি/এসআর
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই
রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। শনিবার (২৪ অক্টোবর) ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন মাহমুদ জামাল। রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ক্রীড়া সংগঠক। ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন মাহমুদ জামাল।  আরটিভি/এসআর
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই
জীবনযুদ্ধে হার মানলেন ক্রিকেটার হৃদয়
চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়।  শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়। হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/এসআর  
জীবনযুদ্ধে হার মানলেন ক্রিকেটার হৃদয়
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আরও পড়ুন
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ