২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ১১:৫৪ এএম


২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান
ছবি: সংগৃহীত

ব্রাজিলের উপকূলে গত ২৫ বছরে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম)।

বিজ্ঞাপন

বর্তমানে জীবাশ্ম জ্বালানি খাতে পুনরায় মনোনিবেশের প্রক্রিয়ায় থাকা বিপির জন্য এই আবিষ্কারকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কোম্পানিটি জানায়, তারা ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে ৪০৪ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৩৭২ মিটার গভীরে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে।

বিজ্ঞাপন

বিপির উৎপাদন ও পরিচালনা বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট গর্ডন বিরেল বলেন, ‘আমাদের অনুসন্ধান দলের জন্য এটি একটি ব্যতিক্রমী সাফল্যের বছর হিসেবে যুক্ত হলো, যা আমাদের আপস্ট্রিম খাত সম্প্রসারণে অঙ্গীকারেরই প্রমাণ।’

চলতি বছরে এটি বিপির দশম আবিষ্কার। সর্বশেষ এই আবিষ্কারের ঘোষণা আসার পর লন্ডনের শেয়ারবাজারে বিপির শেয়ারের দাম এক শতাংশেরও বেশি বেড়ে যায়।

বিজ্ঞাপন

বিপি তাদের বৈশ্বিক অনুসন্ধান কর্মসূচি জোরদার করছে। আগামী তিন বছরে তারা প্রায় ৪০টি কূপ খননের পরিকল্পনা করেছে, যার মধ্যে ২০২৫ সালেই ১৫টি পর্যন্ত কূপ খনন করা হতে পারে।

কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে প্রতিদিন ২৩ থেকে ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission