বাস চলছে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে, আর চালকের চোখ মোবাইলে! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের কর্নাটকে ঘটেছে এই ঘটনা, যা দেখে নেটিজেনরা বিস্মিত ও ক্ষুব্ধ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ছুটে চলছে। একের পর এক গাড়িকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে বাসটি। কিন্তু চালক স্টিয়ারিং ও স্পিডোমিটারের মাঝখানে রাখা মোবাইলে ভিডিও দেখায় ব্যস্ত। সেই সময় বাসের গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার! বিপজ্জনক এই মুহূর্তটি বাসের কেবিন থেকে কেউ মোবাইল ক্যামেরায় ধারণ করেন এবং পরে তা অনলাইনে প্রকাশ করেন।
ভিডিওটি ‘নন্দন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হাজারো মানুষ তা দেখেছেন, লাইক ও কমেন্টে ভরে গেছে পোস্টটি।
">twitter-frameOne of the reason for Accidents 🤯💀 pic.twitter.com/4TjoE3raMY
— Nand@n (@nandantwts) November 6, 2025
নেটিজেনদের অনেকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন চালকের কারণেই দুর্ঘটনা ঘটে। তাকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত।
অন্য এক জন মন্তব্য করেছেন, যাত্রীরা চালকের উপর আস্থা রেখে বাসে উঠেন। কিন্তু এমন আচরণ ভয়াবহ উদাহরণ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মোবাইল ব্যবহারের কারণে চালকের মনোযোগ বিচ্ছিন্ন হয়, যা বড় ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।
সূত্রঃ আনন্দবাজার
আরটিভি/এসকে




