স্কুলের পাঁচ তলা থেকে পড়ে যায় ছাত্রী, জানা গেল আসল কারণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৯:০০ পিএম


স্কুলের পাঁচ তলা থেকে পড়ে যায় ছাত্রী, জানা গেলো আসল কারন 
ছবি: সংগৃহীত

রাজস্থানের জয়পুরে এক চতুর্থ শ্রেণির ছাত্রী পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হওয়ার ঘটনা তদন্তের কেন্দ্রে রয়েছে। পরিবার অভিযোগ করছে, স্কুলে তাকে নানা ভাবে উত্ত্যক্ত করা হতো, যা তার পড়াশোনা বন্ধ করে দেওয়ার কারণ ছিল। ছাত্রী প্রায়ই স্কুলে যেতে চাইতো না এবং কান্নাকাটি করত। কিন্তু স্কুল কর্তৃপক্ষের প্রতি অভিযোগ সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

১ নভেম্বর ওই ছাত্রী নিজেই স্কুলের পাঁচতলার বারান্দার রেলিংয়ে উঠেছে এবং পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তার ক্লাসরুম থেকে বারান্দায় বেরিয়ে আসার পর রেলিংয়ে ওঠে, তবে কেউ কেউ বলছেন এটি আত্মহত্যা নাও হতে পারে, পা ফসকে পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ছাত্রীর মা বলেন, তার মেয়েকে স্কুলে যাওয়া ভালো লাগত না, প্রায় এক বছর ধরে সে এ সমস্যা ভোগ করছিল। মা এক অডিও রেকর্ডে শুনিয়েছেন, আমি স্কুলে যেতে চাই না। আমাকে পাঠিও না।এই অডিও শ্রেণিশিক্ষিকাকে শুনিয়েও কোন পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

ছাত্রীর বাবা অভিযোগ করেন, স্কুলে অন্য ছাত্ররা তাকে শারীরিক এবং মৌখিক ভাবে হেনস্তা করত। একবার অভিভাবক-শিক্ষক বৈঠকে বিষয়টি তুলে ধরা হলেও স্কুল কর্তৃপক্ষ বলেছিল, তাকে অন্যদের সঙ্গে মিশতে শিখতে হবে।

অভিযোগ ওঠেছে, মৃত্যুর পর পুলিশ আসার আগেই স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে রক্তের দাগ মুছে ফেলেছে। সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী ক্লাসের সিসিটিভিতে অডিও রেকর্ডিং বাধ্যতামূলক হলেও ওই স্কুলে তা করা হয়নি।

বিজ্ঞাপন

জয়পুর পুলিশ ডেপুটি কমিশনার রাজর্ষি রাজ বর্মা জানান, নিহতের পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

ঘটনাটি শিক্ষাব্যবস্থায় ছাত্রদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

সূত্র: আনন্দবাজার 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission