ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রতারণার শিকার বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ ‘জোনাথন’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণী হিসেবে পরিচিত ১৯৪ বছর বয়সী বিশাল কচ্ছপ জোনাথনকে ঘিরে ছড়িয়ে পড়েছে মৃত্যুর ভুয়া খবর। পরে জানা যায়, এটি ছিল একটি সুপরিকল্পিত ক্রিপ্টো প্রতারণা, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভুয়া পরিচয়ে পোস্ট করে অনুদান চাওয়া হচ্ছিল।

দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে বসবাসকারী এই সেশেলস জায়ান্ট কচ্ছপকে নিয়ে এক ভুয়া এক্স অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিনের পশুচিকিৎসক জো হলিন্সের নামে দাবি করা হয়, জোনাথন শান্তিপূর্ণভাবে মারা গেছে। আবেগঘন সেই পোস্টে তার দীর্ঘ জীবন, কলা খাওয়ার অভ্যাস এবং শান্ত স্বভাবের কথা তুলে ধরে শোক প্রকাশ করা হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে এবং লাখো মানুষ তা দেখে।

Untitled-2
১৯৪৭ সালে সেন্ট হেলেনায় জোনাথনের (বিখ্যাত কচ্ছপ) সঙ্গে দেখা করছেন রাজপরিবারের সদস্যরা, যার মধ্যে রয়েছেন রাজা ষষ্ঠ জর্জ, রানি দ্বিতীয় এলিজাবেথ (তখনকার প্রিন্সেস এলিজাবেথ), প্রিন্সেস মার্গারেট এবং কুইন মাদার (তৎকালীন রানি এলিজাবেথ)। ছবি: সংগৃহীত

গুজবের জেরে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমও বিভ্রান্ত হয়ে খবর প্রকাশ করে। পরে তদন্তে জানা যায়, অ্যাকাউন্টটি আসলে ব্রাজিল থেকে পরিচালিত একটি ভুয়া প্রোফাইল। পোস্টটির সঙ্গে ক্রিপ্টোকারেন্সিতে অনুদান দেওয়ার আহ্বানও যুক্ত ছিল, যা প্রতারণার বিষয়টি আরও স্পষ্ট করে।

প্রকৃত পশুচিকিৎসক জো হলিন্স জানান, তিনি এক্স ব্যবহারই করেন না। তিনি বলেন, জোনাথন একেবারেই জীবিত আছে। এটি কোনো রসিকতা নয়, সরাসরি প্রতারণা।

এদিকে সেন্ট হেলেনার গভর্নর নাইজেল ফিলিপসও গুজব ছড়িয়ে পড়ার পর নিজে গিয়ে জোনাথনের খোঁজ নেন। তিনি জানান, কচ্ছপটি তখন গভর্নর হাউসের প্রাঙ্গণে একটি গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। পরে বৃহস্পতিবার সকালে জোনাথনের একটি ছবি তোলা হয়, যেখানে তাকে একটি আইপ্যাডের পাশে দেখা যায়— স্ক্রিনে খোলা ছিল সংবাদমাধ্যমের ওয়েবসাইট, যেন সেটিই তার জীবিত থাকার প্রমাণ।

১৮৮২ সালে উপহার হিসেবে সেন্ট হেলেনায় আনা হয়েছিল জোনাথনকে। তখন থেকেই গভর্নরের বাসভবনের প্রাঙ্গণেই তার বসবাস। বয়সের ভারে সে এখন প্রায় অন্ধ, ঘ্রাণশক্তিও অনেকটাই হারিয়েছে। তবে এখনো তার ক্ষুধা ভালো, বিশেষ করে কলা তার খুব প্রিয়। দ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ঘাস খাওয়া, রোদে বিশ্রাম নেওয়া এবং নিয়মিত পরিচর্যাই হয়তো তার দীর্ঘ জীবনের রহস্য।

ছোট্ট দ্বীপ সেন্ট হেলেনার মানুষের কাছে জোনাথন শুধু একটি প্রাণী নয়, একপ্রকার জীবন্ত ইতিহাস। তাই তার মৃত্যুর ভুয়া খবর দ্বীপজুড়ে উদ্বেগ ও আলোড়নের সৃষ্টি করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
তরুণীর খামখেয়ালিতে প্রাণ ‘ওষ্ঠাগত’ কচ্ছপের
অন্তর্বাসে দুই জীবন্ত কচ্ছপ নেওয়ার চেষ্টা, মায়ামি বিমানবন্দরে ধরা নারী
‎ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ ভারতীয় কচ্ছপ জব্দ