কুকুরের গুলিতে আহত মালিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০১:৪০ পিএম


কুকুরের গুলিতে আহত মালিক
ছবি: প্রতীকী

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ঘটে গেছে এক অবিশ্বাস্য দুর্ঘটনা। কুকুরের লাফে শটগান থেকে গুলি ছুটে গুরুতরভাবে আহত হয়েছেন তার ৫৩ বছর বয়সী মালিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

শিলিংটন পুলিশ ডিপার্টমেন্ট জানায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৩ মিনিটে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মকর্তারা। সেখানে তারা ওই মানুষটিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন, তখনো তার জ্ঞান ছিল।

ভুক্তভোগী জানান, ঘটনার কিছুক্ষণ আগে তিনি তার শটগান পরিষ্কার করছিলেন। বন্দুকটি বিছানায় রেখে তিনি বসতেই তার একটি কুকুর বিছানায় লাফিয়ে ওঠে। এতে ট্রিগার চাপ পড়ে গুলি বের হয়ে তার পিঠে লাগে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, ঘটনার সময় বাড়িতে ওই ব্যক্তি ছাড়া তার ছেলে এবং আরও দুইটি কুকুর ছিল। ছেলে একই ঘরে না থাকায় ঘটনার মুহূর্তটি সে দেখেনি।

আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং বুধবার বা বৃহস্পতিবার আরেকটি অস্ত্রোপচার করা হবে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশ এটিকে আপাতত একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করলেও তদন্ত এখনো চলছে।

সূত্র- নিউইয়র্ক টাইমস

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission