বেজির সঙ্গে সাপের ভয়ংকর যুদ্ধের ভিডিও ভাইরাল, যা ঘটেছে.

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১২:২১ পিএম


বেজির সঙ্গে যুদ্ধে হেরে সাদা গোখরোর পালানোর চেষ্টা, অতঃপর...
সাপ-বেজির লড়াই।ছবি: সংগৃহীত

সাপ-বেজির লড়াই বরাবরই রোমহর্ষক। প্রকৃতির এই চিরন্তন শত্রুতায় সাধারণত শেষ পর্যন্ত কেউ না কেউ জীবন হারায়। বিষধর সাপের সামনে দাঁড়িয়েও বেজি পিছপা হয় না। এই পরিচিত দৃশ্যই আবার সামনে আনল একটি নতুন ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিশাল এক সাদা গোখরো প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে পালাচ্ছে এক আক্রমণাত্মক বেজির হাত থেকে। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ‘ড্যাম নেচার ইউ স্কেয়ারি’ হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, ফাঁকা স্থানে ফণা তুলে দাঁড়িয়ে আছে সাদা রঙের গোখরো। বিপরীতে দাঁড়িয়ে তার চিরশত্রু বেজি। দু’পক্ষই প্রস্তুত ভয়ঙ্কর এক দ্বন্দ্বযুদ্ধের জন্য।

ফণা তুলেই দু’বার ছোবল মারার চেষ্টা করে গোখরো। কিন্তু প্রতিবারই অল্পের জন্য বেঁচে যায় দ্রুতগামী বেজি। এরপর বেজি পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে সরাসরি সাপের মাথার দিকে। কামড় বসাতেই দিশেহারা হয়ে পড়ে গোখরো এবং দ্রুত সরে পালাতে শুরু করে। এঁকে বেঁকে দৌড়াতে থাকা সাপটির পিছু নেয় বেজি এবং কয়েকবার লেজে কামড়ও বসায়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ভিডিওর শেষে আবার মুখোমুখি হয় দু’পক্ষ। তবে এই প্রাণপণ লড়াইয়ের শেষ পরিণতি কে জিতল, কে হারল তা ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় না।

ইতিমধ্যেই লাখো মানুষ ভিডিওটি দেখে শিহরিত হয়েছেন। লাইক কমেন্টে ভরে গেছে পোস্টের নিচের অংশ। একজন  লিখেছেন, বেজি আর গোখরো দু’জনেই ভয়ঙ্কর! কিন্তু শেষ পর্যন্ত কে জিতল তা জানতে ইচ্ছে করছে। 

বিজ্ঞাপন

প্রাণীকুলের এই রুদ্ধশ্বাস সংঘর্ষ মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সূত্রঃ আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission