যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ -এর মালিকানা পরিবর্তন হচ্ছে। দৈনিক ‘ডেইলি মেইল’-এর মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি) এটি কিনে নেওয়ার জন্য প্রায় ৫০ কোটি পাউন্ডের (৬৫ কোটি ডলার) একটি চুক্তি করেছে। এই চুক্তি ব্রিটিশ মিডিয়ার ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দ্য টেলিগ্রাফ কেনার জন্য এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স চেষ্টা করছিল। কিন্তু সম্প্রতি তারা আলোচনা থেকে সরে যায়। এর এক সপ্তাহ পরই জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)-এর সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হলো।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এর খবর অনুসারে, চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম কর্তৃক ব্যয় করা অর্থ পরিশোধের ভিত্তিতে। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য ইতোমধ্যে একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে। দ্রুত এই আলোচনা সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
রেডবার্ড আইএমআই-এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই শনিবার ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
অন্যদিকে, রয়টার্সের পক্ষ থেকে মালিকানা হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে টেলিগ্রাফ কোনো সাড়া দেয়নি।
আরটিভি/এআর





