এবার বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ১১:০৩ এএম


এবার বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিলো যুক্তরাজ্য
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে আশ্রয়প্রার্থীদের সংখ্যা সামলাতে হিমশিম খাচ্ছিল যুক্তরাজ্য। এই প্রেক্ষাপটে দেশটির অভিবাসন নীতিতে এক বিশাল পরিবর্তন আসছে। সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে। নতুন নীতি অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন পাঁচ বছরের পরিবর্তে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে অবৈধ পথে প্রবেশ এবং ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা কমানোর লক্ষ্যেই এই কঠোর পরিবর্তন আনা হচ্ছে।

আরও পড়ুন

নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেওয়া হবে। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশে নিরাপদ বলে মনে করা হবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে ব্রিটেনে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য দেওয়া হয়, এরপর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রাথমিক মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চান, যা নিয়মিত পর্যালোচনা করা হবে। আর স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সানডে টাইমসকে বলেন, এই দেশে অবৈধভাবে আসবেন না, নৌকায় চড়ে আসবেন না, মূলত এই বার্তা দেয়ার জন্যই সংস্কারগুলো করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসন দেশকে বিভক্ত করছে এবং এটি সমাধান না করলে দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।

বিজ্ঞাপন

এই নীতিটি কোনো মৌলিক উদ্ভাবন নয়, এটি ডেনমার্কের মডেল থেকে নেওয়া হয়েছে। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় এবং সেখানে নাগরিক হওয়া আরও কঠিন করা হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission