শ্রীলঙ্কার ভিসা নিয়ে জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:০০ এএম


শ্রীলঙ্কার ভিসা নিয়ে জরুরি বার্তা
সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ দেশটিতে আটকা পড়া বিদেশী নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করেছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এই জরুরি বার্তাটি দিয়েছে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব বিদেশী নাগরিকের ২৮ নভেম্বর বা তার পরে শ্রীলঙ্কা ত্যাগ করার কথা ছিল, কিন্তু ফ্লাইট বাতিল বা আবহাওয়ার কারণে ভ্রমণ অসুবিধার কারণে তা করতে পারেননি, তাদের ভিসা এক্সটেনশন ফি এবং ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে। অনিবার্য কারণে বিলম্বের শিকার হওয়া ভ্রমণকারীদের সহায়তা করার উদ্দেশ্যে এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এছাড়াও, স্বল্পমেয়াদী ট্যুরিস্ট বা বিজনেস ভিসাধারী এবং রেসিডেন্স ভিসা হোল্ডারদের ভিসা এক্সটেনশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সাত দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। স্বল্পমেয়াদী পর্যটন ভিসার মেয়াদ ইমিগ্রেশন দফতরের অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার ইমিগ্রেশন দফতর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনে আরও আপডেট জারি করবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission