ইরানে মিলল বিশাল সোনার মজুত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৫ পিএম


ইরানের মিলল বিশাল সোনার মজুত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের জন্য নতুন এক আশার আলো নিয়ে এসেছে মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল ধনভান্ডার। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, ইরানের পুরোনো সোনাখনি শাদানে সন্ধান মিলেছে বিশাল সোনা মজুতের। এই আবিষ্কার দেশের দুর্বল অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

কুর্দিস্তান টুয়েন্টিফোর ও ফার্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ইরানের অন্যতম ১৫টি সোনাখনিগুলোর মধ্যে এই শাদান খনিটির গুরুত্ব অনেক। এটি পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত এবং বেসরকারি মালিকানাধীন। যদিও ঠিক কী পরিমাণ সোনা পাওয়া যেতে পারে, সেই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এই সন্ধানকে জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান হলো ইরানের সবচেয়ে বড় সোনাখনি।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission