ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানের পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
সংগৃহীত ছবি

ইরানের রাজপথে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রকম্পন সৃষ্টি করা সরকারবিরোধী বিক্ষোভ এখন দৃশ্যত স্তিমিত হয়ে পড়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ফোয়াদ ইজাদির দাবি অনুযায়ী গত ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশটির প্রধান শহরগুলোতে বড় ধরনের কোনো সংঘাত বা জনসমাগম দেখা যায়নি। তবে এই শান্ত পরিস্থিতিকে স্বাভাবিক বলতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে এটি মূলত প্রশাসনের নজিরবিহীন দমন-পীড়ন এবং বহির্বিশ্ব থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার একটি পরিকল্পিত ফল।

ঘটনার সূত্রপাত হয়েছিল দুই সপ্তাহেরও বেশি সময় আগে যখন মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে তেহরানের দোকানিরা রাস্তায় নেমে আসেন। এরপর গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে হাজার হাজার মানুষ অর্থনৈতিক দুর্দশা ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে ওঠে। আন্দোলন শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় যা এখনো বহাল রয়েছে। এই ব্ল্যাকআউটের কারণে দেশটির ভেতরের প্রকৃত চিত্র পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

অধ্যাপক ইজাদি এই ইন্টারনেট বন্ধের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন গত বছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় মোসাদ ইরানের নেটওয়ার্ক ব্যবহার করে নাশকতামূলক কার্যক্রম চালিয়েছিল যা এবার ঠেকাতে চেয়েছে প্রশাসন।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্যমতে গত দুই সপ্তাহের এই আন্দোলনে নিহতের সংখ্যা ২ হাজার ৫৭১ জন ছাড়িয়ে গেছে। যদিও ইরান সরকার এই পরিসংখ্যানকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সরকারের দাবি অনুযায়ী এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী ও বিদেশি চররা পুলিশ ও সাধারণ ব্যবসায়ীদের ওপর গুলি চালিয়েছে। এর ফলে সাড়ে তিনশ মসজিদ এবং প্রায় দুইশ এম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ইরানের রাজপথগুলো এখন সরকারপন্থি সমর্থকদের দখলে এবং প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা বসানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইরানি কর্মকর্তাদের সাথে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করেছেন যে যেকোনো অশুভ বিদেশি শক্তির বিরুদ্ধে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে। এমনকি তেহরান তাদের প্রতিবেশী দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন হামলা হলে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা আঘাত হানা হবে।

বর্তমানে ইরান এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে প্রশাসনের দাবি পরিস্থিতি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে অন্যদিকে গোপনে চলছে ধরপাকড় ও বিচার প্রক্রিয়া। কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভাগ্য এখন অনিশ্চিত। অর্থনৈতিক সংকটের যে আগুন থেকে এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল তার কোনো সমাধান না হওয়ায় এই তথাকথিত শান্ত পরিবেশ কতদিন স্থায়ী হবে তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
বিশ্বখ্যাত নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের রহস্যের সমাধান কয়েক দিনের মধ্যেই মিলতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর...
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা