ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৫০ পর্যন্ত লিখতে না পারায় ৪ বছরের মেয়েকে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
প্রতীকী ছবি

৫০ পর্যন্ত সংখ্যা লিখতে না পারায় নিজের চার বছরের মেয়েকে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগে কৃষ্ণ জয়সওয়াল (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের হরিয়ানার ফরিদাবাদের পুলিশ এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অভিযুক্তের স্ত্রীর সেক্টর–৫৮ থানায় করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, কৃষ্ণ জয়সওয়াল ও তার স্ত্রী দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। স্ত্রী দিনে কাজ করতেন আর স্বামী রাতের শিফটে চাকরি করতেন। তাদের আরও দুই সন্তান রয়েছে- একজন সাত বছরের ছেলে এবং দুই বছরের একটি মেয়ে। দিনে কৃষ্ণ জয়সওয়ালই শিশুদের দেখাশোনা করতেন এবং পড়াশোনা করাতেন। ২১ জানুয়ারি অভিযুক্ত তার চার বছরের মেয়েকে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে বলেন। শিশুটি তা করতে না পারায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে মারধর করেন। পরে শিশুটি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাকে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত তার কর্মস্থলে থাকা স্ত্রীকে ফোন করে জানান যে মেয়েটি সিঁড়ি থেকে পড়ে গেছে। তবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে স্ত্রী সন্দেহ প্রকাশ করেন এবং পুলিশে খবর দেন।

আরও পড়ুন

সেক্টর–৫৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ জানান, অভিযুক্ত একজন অভ্যাসগত মদ্যপ ছিলেন এবং প্রায়ই স্ত্রী ও সন্তানদের মারধর করতেন। শিশুটিকে দেওয়া গণনার কাজটি শেষ করতে না পারায় অভিযুক্ত তাকে মেঝেতে আছড়ে ফেলে এবং বেলন দিয়ে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সূত্র: দ্য হিন্দু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নতুন স্বাক্ষরিত ত্রিদেশীয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (৫ অক্টোবর) তিন দেশের পক্ষ থেকে যৌথভাবে ঘোষণা করা হয়।
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
কুয়েতে ৪১৫ জনের নাগরিকত্ব বাতিল
কুয়েতের সরকারি গেজেট কুয়েত আল ইয়ৌমে প্রকাশিত ছয়টি অধ্যাদেশের মাধ্যমে ৪১৫ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
কুয়েতে ৪১৫ জনের নাগরিকত্ব বাতিল
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
সোমবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ যেতে প্রস্তুত বলে ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
আরও পড়ুন
ক্রোয়েশিয়া-স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘স্যার, আমি একটি আইফোন চাই’
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
‘হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’