ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আয়ুর্বেদিক স্পা সেন্টারে নারীকে ৬ জন মিলে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের থিরুভাল্লায় একটি আয়ুর্বেদিক স্পা সেন্টারে হামলা, চাঁদাবাজি ও এক নারী কর্মীর ওপর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে পুলিশ। ছয় সদস্যের একটি চক্রের মধ্যে দুজনকে গ্রেপ্তারের একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর দ্য হিন্দু।

পুলিশ জানায়, অভিযুক্তরা জোরপূর্বক স্পা সেন্টারে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং ভয়ভীতি দেখিয়ে ওই নারী কর্মীর ওপর নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর তদন্তে নতুন মোড় আসে গত শনিবার, যখন স্পা মালিক দাবি করেন প্রতিদ্বন্দ্বী এক ব্যবসায়ীর ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও স্পা মালিক উভয়ের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। পাশাপাশি স্পা সেন্টারে কোনো অবৈধ কার্যক্রম চলছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পাঠানামথিট্টা জেলার পুলিশ সুপার আর আনন্দ জানান, জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে ভুক্তভোগীকে আইনি সহায়তা ও মানসিক কাউন্সেলিং দেওয়া হচ্ছে। একই সঙ্গে মামলার প্রধান আসামি সুবিন আলেকজান্ডারের বিরুদ্ধে কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্টের আওতায় প্রতিরোধমূলক আটকাদেশের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্পা থেকে নিয়মিত চাঁদা আদায়ে পুলিশের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার বলেন, এ মামলায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অতীতে এ ধরনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ আরও জানায়, শুরুতে ভুক্তভোগী নারী ও স্পা মালিক অভিযোগ জানাতে অনীহা প্রকাশ করেছিলেন। পরে এক স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি পুলিশের নজরে আসে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মামলা নথিভুক্ত করা হয়।

ঘটনার সময় ভুক্তভোগীর এক সহকর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী, অভিযুক্তরা স্পা মালিকের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং এর মধ্যে ৫০ হাজার টাকা আদায় করে। দাবি পূরণ না হলে ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

এ ঘটনায় পলাতক বাকি চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত