ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশি এবং দুজন সিরীয় নাগরিক রয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আলজাজিরা। তবে আহত বাংলাদেশিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে দুই দফা বিমান হামলা চালায়। এ হামলায় ওই চার বিদেশি নাগরিক আহত হন। এনএনএ আরো জানিয়েছে, একই সময়ে নাবাতিয়েহ জেলার জেবশিত এবং আর্নুন শহরেও ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।

আরও পড়ুন

লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে।

এদিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক সংঘাত বন্ধে তাদের প্রধান শর্তগুলোর একটি হলো সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়ে বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষকে দ্রুত লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের দখলকৃত অঞ্চল খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যেতে হবে। একই সঙ্গে লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শপিং মলে ঢুকে ফল খেল ভালুক, যাওয়ার আগে করে গেল মলত্যাগ
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি শপিং মলে ঢুকে পিচ ফল খেয়েছে এক কালো ভালুক। শুধু তা-ই নয়, বেরিয়ে যাওয়ার আগে মলের করিডোরের মেঝেতে মলত্যাগও করে যায় প্রাণীটি।
শপিং মলে ঢুকে ফল খেল ভালুক, যাওয়ার আগে করে গেল মলত্যাগ
বন্যার পানিতে বিপর্যস্ত চার রাজ্য, ছাদ থেকে উদ্ধার মানুষ
যুক্তরাষ্ট্রের চার রাজ্যের সংযোগস্থল ‘ফোর কর্নার্স’ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
বন্যার পানিতে বিপর্যস্ত চার রাজ্য, ছাদ থেকে উদ্ধার মানুষ
শামোন্ডা ভাইরাস মানুষের জন্য কতটা ভয়ংকর
করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাসকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
শামোন্ডা ভাইরাস মানুষের জন্য কতটা ভয়ংকর
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
ইরানে নতুন করে হামলা শুরুর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় অচিরেই আরেকটি বড় যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে উপসাগরীয় অঞ্চলে। 
ট্রাম্পের ভয়ংকর ইঙ্গিত, আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা
নিজের পা নিজেই কেটে ড্রোনে ঝুলে মৃত্যুপুরী থেকে ফিরলেন সেনা
রুশ ড্রোন হামলায় এক পা হারিয়েছিলেন। গুরুতর আহত অন্য পা নিয়ে আটকে ছিলেন ধ্বংসস্তূপের নিচে। বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত নিজের অবশিষ্ট পা-টিও কেটে ফেলতে বাধ্য হন ইউক্রেনীয় সেনা কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো।
নিজের পা নিজেই কেটে ড্রোনে ঝুলে মৃত্যুপুরী থেকে ফিরলেন সেনা
আরও পড়ুন
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে
ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি ডা. জিয়াউদ্দিন
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও