তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৬ পিএম


তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভুটানের প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভুটানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনন্দন জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এই প্রগাঢ় জনমতের মাধ্যমে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। এটি শান্তি ও উন্নতির নতুন অধ্যায়ের সূচনা করছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশায় রইলাম।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছে বিএনপি। এটিকে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission