এপস্টিন কেলেঙ্কারি, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:১২ পিএম


এপস্টিন কেলেঙ্কারি, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
ফাইল ছবি:রয়টার্স

দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রভাবশালী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম অবশেষে পদত্যাগ করেছেন। আলোচিত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিন সংশ্লিষ্ট নতুন নথিতে নাম আসার পর কয়েক সপ্তাহ ধরে চলা প্রবল চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। 

বিজ্ঞাপন

শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) ডিপি ওয়ার্ল্ড আনুষ্ঠানিকভাবে তার সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের নেতৃত্ব পুনর্গঠনের লক্ষ্যে নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর নাম ঘোষণা করা হয়েছে।

সুলতান আহমেদ বিন সুলায়েম সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম প্রধান কারিগর হিসেবে পরিচিত ছিলেন। দুবাইয়ের বিখ্যাত খেজুরগাছ আকৃতির কৃত্রিম দ্বীপ 'পাম জুমেইরাহ' নির্মাণকারী প্রতিষ্ঠান 'নাখিল' তারই একটি সফল ব্যবসায়িক উদ্যোগ। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

দুবাইয়ের বাণিজ্য ও পর্যটন খাতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে তার অবদান অনস্বীকার্য হলেও এপস্টিন কেলেঙ্কারি তার দীর্ঘ ক্যারিয়ারে এক বড় কলঙ্ক লেপন করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ নথিতে দেখা গেছে, ব্যবসায়িক লেনদেন ছাড়াও এপস্টিনের সঙ্গে সুলায়েমের ব্যক্তিগত বার্তা আদান-প্রদান ছিল এবং তিনি ক্যারিবীয় সাগরে এপস্টিনের বিতর্কিত দ্বীপে সফর করেছিলেন।

সুলায়েমের এই সংশ্লিষ্টতা সামনে আসার পর আন্তর্জাতিক বিনিয়োগ মহলে তোলপাড় শুরু হয়। যুক্তরাজ্যের 'ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট' এবং কানাডার 'লা ক্যাসি' নামের দুটি বৃহত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন সব বিনিয়োগ স্থগিতের ঘোষণা দেয়। 

বিজ্ঞাপন

তারা বলে, নৈতিক স্খলন ও বিতর্কিত ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা নেতৃত্বের অধীনে তারা কাজ করতে আগ্রহী নয়। তবে শুক্রবার সুলায়েমের পদত্যাগের খবর আসার পর উভয় প্রতিষ্ঠানই এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে তাদের ব্যবসায়িক অংশীদারিত্ব পুনরায় সচল করার ইঙ্গিত দিয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদ দ্রুত পরিস্থিতি সামাল দিতে নতুন নেতৃত্ব নিয়োগ করেছে। দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টারের সাবেক গভর্নর ইসা কাজিমকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত থাকা অভিজ্ঞ কর্মকর্তা এবং উপ-প্রধান নির্বাহী যুবরাজ নারায়ণকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদ আশা করছে, এই পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির হারানো ইমেজ পুনরুদ্ধার হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় আস্থা ফিরে আসবে।

উল্লেখ্য, ডিপি ওয়ার্ল্ড বর্তমান বিশ্বের লজিস্টিক ও সরবরাহ চেইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission