ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইথিওপিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে প্রকৃতির রুদ্ররোষে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। দেশটির গামো জোন অঞ্চলে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১২৮ জন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সাউথ ইথিওপিয়া আঞ্চলিক পুলিশ কমিশন এক ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, গামো জোনে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত ৬৪টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজদের সংখ্যা ১২৮ জনে পৌঁছানোয় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেবল ইথিওপিয়া নয়, প্রতিবেশী কেনিয়াতেও প্রবল বৃষ্টিতে রাজধানী নাইরোবিসহ আশপাশের এলাকায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

গাচো বাবা জেলার যোগাযোগ প্রধান আবেবে আগেনা জানান, উদ্ধারকৃত মৃতদেহগুলোর বেশিরভাগই গভীর কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। পাহাড় ধসে ঘরবাড়ি মাটির সাথে মিশে যাওয়ায় অনেক পরিবার এখনো নিখোঁজ রয়েছে। তবে কতগুলো পরিবার ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

ইথিওপিয়ায় বর্ষাকালে ভূমিধস ও বন্যা নিয়মিত ঘটনা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর তীব্রতা বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসেও এই অঞ্চলে ভয়াবহ ভূমিধসে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
ইথিওপিয়ায় পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল বাস, নিহত অন্তত ৩১