ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে দুই মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, রণতরিটির কাপড় ইস্ত্রি করার অংশ (লন্ড্রি সেকশন) থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ইরান যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই এবং এটি কোনো শত্রুভাবাপন্ন হামলার ফল নয় বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের পরপরই জাহাজের নিজস্ব ফায়ার ফাইটিং দল সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন

বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী আরও জানায়, এই অগ্নিকাণ্ডে বিশাল এই রণতরিটির কাঠামোগত বা যান্ত্রিক কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ করে জাহাজের অত্যন্ত সংবেদনশীল অংশ ‘প্রোপালশন প্ল্যান্ট’ বা ইঞ্জিন রুম সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত রয়েছে।

সেন্টকমের দাবি, রণতরিটির চলাচলের সক্ষমতা বা যুদ্ধকালীন অপারেশনাল কার্যক্রম কোনোভাবেই বিঘ্নিত হয়নি। এটি বর্তমানে লোহিত সাগরে তার নির্ধারিত দায়িত্ব পালনে সক্ষম এবং মোতায়েন অবস্থায় রয়েছে।

আহত দুই নাবিকের বিষয়ে সেন্টকম জানিয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। উন্নত চিকিৎসার জন্য তাদের জাহাজ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে পেন্টাগন সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চল থেকে এই অত্যাধুনিক ও বিশালাকার রণতরিটিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নিয়ে আসে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের