ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টি দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইরান ত্যাগের হিড়িক পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত এবং চীনসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।

একই সাথে দেশগুলো তাদের নাগরিকদের জন্য ইরানে ভ্রমণের ওপর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অস্থিরতা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা জাগিয়ে তুলেছে।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় সংলাপ শুরু হয়। গতকাল ২৭ ফেব্রুয়ারি জেনেভায় পঞ্চম দফা সংলাপ শেষ হওয়ার মাধ্যমে এই দীর্ঘ আলোচনার সমাপ্তি ঘটে। তবে এই সংলাপ থেকে কাঙ্ক্ষিত কোনো ফলাফল না আসায় প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান, ৫ দফা সংলাপের পর যে ফলাফল টেবিলে এসেছে, তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন। মূলত ইরানের ইউরেনিয়ামের মজুত এবং বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে দুই পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে না পারায় কূটনৈতিক আলোচনা কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

আরও পড়ুন

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরমাণু ইস্যুতে ছোটখাটো কিছু বিষয়ে সমঝোতা হলেও মূল বিরোধের জায়গাগুলো আগের মতোই অমীমাংসিত রয়ে গেছে। এদিকে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই মধ্যপ্রাচ্যের জলসীমা এবং ইসরায়েলে বিপুল পরিমাণ যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরি এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাদের শর্ত মেনে না নেয় তবে যেকোনো সময় দেশটিতে সামরিক হামলা চালানো হতে পারে। এই সামরিক প্রস্তুতির কারণেই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ইরানের আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কোনো দেশ থেকেই সরাসরি তেহরানে আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারে না; ফলে যাত্রীদের তুরস্কের ইস্তাম্বুল হয়ে যাতায়াত করতে হয়।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় তেহরান-ইস্তাম্বুল রুটের সব আপ-ডাউন ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ফিরিয়ে আনা এবং যারা দেশটিতে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এই ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

সূত্র : এএফপি, গালফ নিউজ

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র