ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০৯:৫৮ এএম


ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও এক মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিজ্ঞাপন

সেন্টকম জানায়, গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন সেনাদের ওপর হামলার সময় গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য রোববার (৮ মার্চ) রাতে মারা যান। মধ্যপ্রাচ্যে ইরানি শাসনের প্রাথমিক হামলার সময় তিনি আহত হয়েছিলেন।

সেন্টকমের তথ্য অনুযায়ী, চলমান “অপারেশন এপিক ফিউরি” চলাকালে এটি সপ্তম মার্কিন সেনার মৃত্যুর ঘটনা। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নিহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর তার পরিচয় প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এদিকে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে দুইজন প্রবাসী নিহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে এক প্রতিবেদনে খবর প্রকাশ করেছে আল জাজিরা। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের আবাসিক ভবনে হামলা চালায় ইরান। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন

এর আগে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে গত মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটও ড্রোন হামলার শিকার হয় বলে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission