ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।

সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশ্ন রাখেন কেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, যখন মার্কিন বাহিনী প্রচলিত উপায়েই ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। তার মতে পারমাণবিক অস্ত্র এমন একটি শক্তি যা কখনোই কারো ব্যবহার করা উচিত নয়।

ট্রাম্প বলেন, মার্কিন সামরিক শক্তি যেকোনো ধরনের সামরিক পরিস্থিতির মোকাবেলা করার জন্য যথেষ্ট এবং পারমাণবিক অস্ত্রের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনো ধরনের তাড়াহুড়ো না করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চুক্তির ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমার চাপে নেই এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চান না। তার মূল লক্ষ্য হলো এমন একটি চুক্তি করা যা দীর্ঘস্থায়ী হবে এবং যার ফলাফল নিয়ে কোনো পক্ষই সংশয়ে থাকবে না।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ইরানের সামরিক বাহিনী বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো শক্তিশালী অবস্থানে নেই। দেশটির বিমানবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার তেমন কোনো আতঙ্ক কাজ করছে না। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির এই সময়টিতে ইরান হয়তো তাদের অস্ত্রভাণ্ডার কিছুটা বাড়িয়ে থাকতে পারে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী চাইলে একদিনের মধ্যেই তাদের এই নতুন অর্জিত শক্তি সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে সক্ষম।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ‘কাসপিয়ান  এয়ারলাইন্স’-এর একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ।
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত এসব দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
আরও পড়ুন
ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
এবার ডিজেল রপ্তানি বন্ধে যে সিদ্ধান্ত জানালেন ট্রাম্প
বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের