ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে শিশু যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুইন্সের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে ঘটে এই ঘটনা। অভিযুক্ত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ২১ ও ২৭ এপ্রিল মসজিদের ভেতরে পৃথক দুটি ঘটনায় দুই ১০ বছর বয়সী মেয়ে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড এ ঘটনার তদন্ত করে এবং ২৭ এপ্রিলই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা মামলায় তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর ১২টি অভিযোগ আনা হয়েছে।

২৮ এপ্রিল আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত তার জামিন ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ডে নির্ধারণ করেছেন। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সুরক্ষা আদেশ জারি করা হয়েছে।

গণমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

আরও পড়ুন

এদিকে, নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে। এ কারণে যাদের কাছে তথ্য রয়েছে, তাদের ২১২-২৬৭-৭২৭৩ অথবা ক্রাইম স্টপার্সের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনাটি প্রকাশের পর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
আরও পড়ুন
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সুযোগ ৮ অক্টোবর পর্যন্ত