ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ইউ ভিসা পেতে ‘ভুয়া ডাকাতি’, ১১ ভারতীয় অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিশেষ সুবিধা ইউ ভিসা পাওয়ার জন্য সশস্ত্র ডাকাতির ঘটনা সাজানোর অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে ডিপার্টমেন্ট অব জাস্টিস।

ডিওজে কর্তৃপক্ষ বলছে, পরিকল্পিতভাবে কয়েকটি দোকানে ভুয়া ডাকাতির ঘটনা সাজানো হয়েছিল যাতে দোকানের কর্মচারীরা নিজেদের সহিংস অপরাধের শিকার হিসেবে দেখিয়ে বিশেষ ইউ ভিসার আবেদন করতে পারেন। ২০২৩ সালের মার্চে ম্যাসাচুসেটসের অন্তত ছয়টি কনভিনিয়েন্স স্টোর ও মদের দোকানে এসব ‘ভুয়া’ ডাকাতির ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ মার্চ) ডিপার্টমেন্ট অব জাস্টিস এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযোগ অনুযায়ী, রিচডেল ফুড শপস, সুপার মার্ট, মাইকেলস ওয়াইন অ্যান্ড স্পিরিটস, যোগিস লিকার্স, জিমিস মার্কেট অ্যান্ড লিকার্স এবং অস্টিনস লিকার্স শপে বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনা হয়।

অভিযুক্তরা হলেন- জিতেন্দ্রকুমার প্যাটেল (৩৯), যিনি অবৈধভাবে ম্যাসাচুসেটসের মার্শফিল্ডে বসবাস করছিলেন। মহেশকুমার প্যাটেল (৩৬), যিনি অবৈধভাবে ম্যাসাচুসেটসের র্যান্ডলফে বসবাস করছিলেন। সঞ্জয়কুমার প্যাটেল (৪৫), যিনি অবৈধভাবে ম্যাসাচুসেটসের কুইন্সিতে বসবাস করছিলেন। দীপিকাবেন প্যাটেল (৪০), যিনি ম্যাসাচুসেটসের ওয়েমাউথে অবৈধভাবে বসবাসের পর ভারতে বহিষ্কৃত হয়েছেন। রমেশভাই প্যাটেল (৫২), যিনি অবৈধভাবে কেন্টাকির ইউব্যাঙ্কে বসবাস করছিলেন। অমিতাবাহেন প্যাটেল (৪৩), যিনি অবৈধভাবে ম্যাসাচুসেটসের প্লেইনভিলে বসবাস করছিলেন। রোনাককুমার প্যাটেল (২৮), যিনি অবৈধভাবে মিসৌরির মেরিল্যান্ড হাইটসে বসবাস করছিলেন। সঙ্গীতাবেন প্যাটেল (৩৬), যিনি অবৈধভাবে ম্যাসাচুসেটসের র‌্যান্ডলফে বসবাস করছিলেন। মিনকেশ প্যাটেল (৪২), যিনি অবৈধভাবে ওহাইওর পেরিসবার্গে বসবাস করছিলেন। সোনাল প্যাটেল (৪২), যিনি অবৈধভাবে ওহাইওর পেরিসবার্গে বসবাস করছিলেন। মিতুল প্যাটেল (৪০), যিনি অবৈধভাবে ম্যাসাচুসেটসের উরচেস্টারে বসবাস করছিলেন।

আরও পড়ুন

তদন্তে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী একজন ব্যক্তি ডাকাত সেজে দোকানে ঢুকে বন্দুকের মতো দেখতে অস্ত্র দেখিয়ে ক্যাশ রেজিস্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যেত। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধারণ করা হতো। এরপর দোকানের কর্মচারীরা কয়েক মিনিট অপেক্ষা করে পুলিশে ফোন করে ডাকাতির অভিযোগ জানাতেন। পরে সেই ভিডিও ব্যবহার করে তারা নিজেদের সহিংস অপরাধের শিকার দাবি করে ইউ ভিসার আবেদন করতেন।

বিভিন্ন দেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গুরুতর হামলার শিকার হয়েছেন এবং যে কোন অপরাধ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন তাদেরকেই এই ভিসা প্রদান করা হয় আবেদন প্রক্রিয়ার মাধ্যমে। এই ভিসা সাধারণত চার বছর পর্যন্ত বৈধ থাকে এবং কখনো কখনো আবেদনকারীর স্বামী বা সন্তানদের ক্ষেত্রেও সুবিধা দিতে পারে।

কর্তৃপক্ষের দাবি, এই পরিকল্পনার মূল সংগঠক ছিলেন নিউইয়র্ক এ থাকা রাজ প্যাটেল। অভিযোগ অনুযায়ী, যারা নিজেদের “ভিকটিম” হিসেবে দেখাতে চেয়েছিলেন তারা তাকে প্রায় ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ দিয়েছিলেন। পরে তিনি দোকান মালিকদেরও প্রায় ২ হাজার ডলার করে দিতেন যাতে তাদের দোকানে এই সাজানো ডাকাতির ঘটনা ঘটানো যায়। রাজ প্যাটেল ইতোমধ্যে এই মামলায় দোষ স্বীকার করেছেন।

গত শুক্রবার অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ম্যাসাচুসেটসে গ্রেপ্তার হয়ে ফেডারেল আদালতে হাজির হওয়ার পর মুক্তি পেয়েছেন। অন্যদের কেন্টাকি, মিসৌরি ও ওহাইওতে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদের বোস্টনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

মার্কিন আইন অনুযায়ী, ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড, তিন বছর তত্ত্বাবধানে মুক্তি এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। তবে আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা