ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পশ্চিম তীরে ইসরায়েলের ‘ভূমি দখল’ পরিকল্পনার নিন্দা জানিয়েছে ৮৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:২০ এএম
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে দাবি করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ৮০টিরও বেশি জাতিসংঘ সদস্য দেশ।

ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং ফিলিস্তিনি ভূখণ্ডের বড় অংশকে ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে দাবি করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ৮০টিরও বেশি জাতিসংঘ সদস্য দেশ।

গত মঙ্গলবার ৮৫টি সদস্য রাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

মনসুর বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া একতরফা সিদ্ধান্ত ও পদক্ষেপের আমরা কঠোর নিন্দা জানাই। এগুলো আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দায়বদ্ধতার পরিপন্থী এবং অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৬৭ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে পূর্ব জেরুজালেমের জনসংখ্যা, চরিত্র বা মর্যাদা বদলানোর যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করা হচ্ছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

আরও পড়ুন

এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।

সম্প্রতি ইসরাইল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের ‘এরিয়া সি’ অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশজুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা।

এ বিষয়ে আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনিদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে এবং এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে। তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত-এর রায়ের কথা উল্লেখ করেন, যেখানে পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের দখলকে অবৈধ বলা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট