ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে: সৌদির পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ১২:০০ পিএম


ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে: সৌদির পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯মার্চ) কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।   

প্রিন্স ফয়সাল বলেন, ইরানের প্রতি আমাদের অল্প যে বিশ্বাস ছিল সেটি পুরোপুরি ভেঙে গেছে। প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল মধ্যযুগীয় কাজ। আর আমরা এখন যা দেখছি, এটি নিশ্চিত করছে, তাদের কাজকর্ম মধ্যযুগীয়। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আশা করব আজকের বৈঠক থেকে যে বার্তা দেওয়া হয়েছে ইরান তা বুঝবে; তারা কি করছে দ্রুত তা পুনর্বিবেচনা করবে এবং প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করে দেবে। ইরানের আগ্রাসনের প্রতি আমাদের ধৈয্যরও সীমা আছে।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission