লারিজানি হত্যায় কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৮:১৫ এএম


লারিজানি হত্যায় কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির
মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিরল লিখিত বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন, যা প্রকাশ করা হয় তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে।

ইরান জানিয়েছে, চলতি সপ্তাহে একটি ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এদিকে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা। একই সময় পশ্চিম তীরে একটি সেলুনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত তিন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এতে সংঘাতে বেসামরিক প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।

অন্যদিক, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফ্রান্স জানিয়েছে, চলমান বোমাবর্ষণের মধ্যে লেবাননের কাছ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আশা করা অযৌক্তিক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এছাড়া পারমাণবিক ইস্যুতেও বাড়ছে আন্তর্জাতিক উৎকণ্ঠা। জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের ইসফাহানে নতুন সমৃদ্ধকরণ স্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত নয়। একই সঙ্গে বুশেহর পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী একটি স্থাপনায় আঘাত হানার ঘটনাও নিশ্চিত করেছে সংস্থাটি।

এদিকে ইরান তাদের গোয়েন্দা প্রধান এস্মাইল খাতিব হত্যাকাণ্ডকে “কাপুরুষোচিত” বলে উল্লেখ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক এই হামলা ও পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ রূপ নিতে পারে। আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission