আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৭:৩০ এএম


আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে বিন্দুমাত্র আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হরমুজ প্রণালির অবস্থা নিয়ে নতুন করে কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলছেন ট্রাম্প। 

তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ‘প্রচুর সহায়তার’ প্রয়োজন। চীন ও জাপানের মতো দেশগুলো এতে যুক্ত হলে বিষয়টি ‘ভালো হবে’ বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে যুক্তরাষ্ট্রের কাছে এই জলপথের গুরুত্ব তুলনামূলক কম, এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো ‘আমরা হরমুজ প্রণালি ব্যবহার করি না’।

ট্রাম্প আরও বলেন, ‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না।’

বিজ্ঞাপন

সূত্র: আল–জাজিরা

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission