ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:২০ এএম
ছবি: এআই দিয়ে তৈরি

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার (২০ মার্চ) যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানি স্থাপনা বা হামলায় ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে মন্ত্রীরা একমত হন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে, ব্রিটিশ নাগরিক বা স্বার্থের ওপর সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে একই ধরনের সহায়তা দিয়েছিল লন্ডন। তবে নতুন সিদ্ধান্তে সেই অনুমতির পরিধি আরও বিস্তৃত করা হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে, যুক্তরাজ্য সরাসরি কোনো সামরিক হামলায় অংশ নেবে না। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে লন্ডনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও জানানো হয়েছে।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জন্য ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে, তাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলোর এমন সমন্বয় নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য