নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ১২:২২ পিএম


নিউইয়র্কে বিমান ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে রানওয়েতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।  

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজ অবতরণের পর রানওয়ে দিয়ে ট্যাক্সি করার সময় একটি গ্রাউন্ড ভেহিকেলের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সময় উড়োজাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার। উড়োজাহাজটি পরিচালনা করছিল জ্যাজ এভিয়েশন, যা এয়ার কানাডার একটি আঞ্চলিক অংশীদার।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এফএএ-র নির্দেশনায় লা গার্ডিয়া অভিমুখে আসা বেশ কিছু ফ্লাইটকে মাঝ আকাশ থেকেই অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা তাদের যাত্রা শুরুর স্থানেই ফেরত পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হলেও পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের ফলে উড়োজাহাজটির সামনের অংশে (নোজ সেকশন) বেশ ক্ষতি হয়েছে। তবে এই ভিডিওগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা রানওয়েতে বিমান ও যানবাহনের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সাড়া দিয়েছে এবং উদ্ধারকাজ শুরু করেছে।

এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী বা ক্রু সদস্যের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এয়ার কানাডা কর্তৃপক্ষ বা জ্যাজ এভিয়েশন থেকেও ঘটনার বিস্তারিত কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission