নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৩:৪৬ পিএম


নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ, ২ পাইলট নিহত
বিমানের সামনের অংশ (নোজ) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি ওপরের দিকে হেলে আছে। ছবি রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত লা-গার্দিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি অগ্নিনির্বাপক ট্রাকের সঙ্গে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি আঞ্চলিক বিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) গভীর রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ব্যস্ততম এই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে বিমানের আরও ডজনখানেক যাত্রী আহত হয়েছেন। খবর রয়টার্সের। 

এদিকে পোর্ট অথরিটি অফ নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানিয়েছে, অগ্নিনির্বাপক গাড়িটি অন্য একটি জরুরি প্রয়োজনে রানওয়ে অতিক্রম করছিল, ঠিক সেই মুহূর্তেই রানওয়ে-৪ এ অবতরণ করা বিমানটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বিমানটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৪ মাইল (৩৯ কিলোমিটার)।

বিজ্ঞাপন
আরও পড়ুন

লাইভ এটিসি ডট নেট থেকে পাওয়া অডিও বার্তায় শোনা যায়, দুর্ঘটনার কয়েক মিনিট আগে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। সেই জরুরি পরিস্থিতি সামাল দিতেই ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে রানওয়েতে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। 

অডিওতে আরও শোনা যায়, কন্ট্রোল টাওয়ার থেকে একটি ট্রাককে রানওয়ে-৪ অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই নিয়ন্ত্রককে চিৎকার করে বলতে শোনা যায়, "থামো, থামো, ট্রাক ১ থামো!" কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়।

বিজ্ঞাপন

অগ্নিনির্বাপক গাড়িটিতে পুলিশের দুই কর্মকর্তা ছিলেন; তাদের মধ্যে একজন সার্জেন্ট ও একজন অফিসারের হাত-পা ভেঙে গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এই দুর্ঘটনার পর লা-গার্দিয়া বিমানবন্দর থেকে অন্তত ১৮টি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা তাদের যাত্রা বাতিল করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কারিগরি বিশেষজ্ঞদের একটি দল মোতায়েন করেছে। 

আরটিভি/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission