ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে আইস এজেন্ট মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:২১ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইনের সমস্যায় স্বস্তি দিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্ট মোতায়েনের ঘোষণা দিয়েছে প্রশাসন।

হোয়াইট হাউসের বর্ডার জার টম হোমান রোববার (২২ মার্চ) নিশ্চিত করেছেন, সোমবার (২৩ মার্চ) থেকেই এই কার্যক্রম শুরু হবে।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, দেশজুড়ে অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আইস এজেন্ট মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া, নিউয়ার্ক, ফিলাডেলফিয়া, শিকাগো, আটলান্টা, নিউ অরলিন্স, হিউস্টন ও ফিনিক্সসহ আরও কয়েকটি শহরের বিমানবন্দর।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা জানান, আইস এজেন্টরা সরাসরি যাত্রী তল্লাশি করবেন না; বরং তারা বিমানবন্দরের অন্যান্য দায়িত্ব—যেমন প্রবেশ ও প্রস্থান পথ তদারকি—নিয়ে কাজ করবেন। এতে-টিএসএ (Transportation Security Administration) কর্মকর্তারা মূল স্ক্রিনিং কার্যক্রমে বেশি মনোযোগ দিতে পারবেন, ফলে লাইনের চাপ কমবে।

এই পদক্ষেপের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আংশিক সরকারি শাটডাউন। এতে হাজার হাজার টিএসএ কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন, ফলে জনবল সংকট তৈরি হয়েছে এবং বিমানবন্দরে সেবা ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যাত্রীদের তিন ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়ে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে ‘অভূতপূর্ব ব্যবস্থা’ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াও এই পরিকল্পনার অংশ হতে পারে।

আরও পড়ুন

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। তিনি বলেন, ‘অপ্রশিক্ষিত আইস এজেন্টদের বিমানবন্দরে মোতায়েন করা হলে তা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’

আইস কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ দেখা গেছে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আইস এজেন্টরা যদি কেবল প্রস্থান পথ বা সহায়ক এলাকায় কাজ করেন, তাহলে তাদের কার্যকারিতা সীমিত হতে পারে। অন্যদিকে, ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরের এক টিএসএ কর্মকর্তা বলেন, এই পদক্ষেপ পরিস্থিতি উন্নত করার চেয়ে বিভ্রান্তি বাড়াতে পারে।

যাত্রীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে এক ভ্রমণকারী জানান, অনলাইনে ২০ মিনিটের অপেক্ষার সময় দেখানো হলেও বাস্তবে তাকে আড়াই ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে।

তিনি বলেন, ‘বিমানবন্দরে সহায়তা দরকার, কিন্তু আইস এজেন্টদের নিয়ে আমার আস্থা নেই।’

টম হোমান জানান, আইস এজেন্টরা ইতিমধ্যে বিমানবন্দরে বিভিন্ন নিরাপত্তা ও তদন্তমূলক কাজে যুক্ত আছেন। তিনি দাবি করেন, তারা প্রশিক্ষিত এবং নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করতে সক্ষম। তবে ঠিক কতজন এজেন্ট মোতায়েন করা হবে এবং কোন বিমানবন্দরে কীভাবে কাজ করবেন—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রশাসন আশা করছে, এই অস্থায়ী পদক্ষেপ যাত্রীদের দীর্ঘ অপেক্ষার সময় কমাতে সহায়ক হবে এবং ব্যস্ত ভ্রমণ মৌসুমে বিমানবন্দরগুলোর চাপ কিছুটা লাঘব করবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী