ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কম্বোডিয়ার চুনাপাথরের গুহায় মিলল বিভিন্ন নতুন প্রজাতির প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার চুনাপাথরের কার্স্ট অঞ্চলে পরিচালিত এক বিস্তৃত জরিপে উঠে এসেছে বিস্ময়কর জীববৈচিত্র্যের চিত্র। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ফনা অ্যান্ড ফ্লোরার নেতৃত্বে এবং দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এই গবেষণায় এমন কিছু প্রাণীর সন্ধান মিলেছে, যেগুলোর কিছু আগে কখনোই বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হয়নি।

Untitled-1
ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চলের বাটামবাং প্রদেশ জেলার ১০টি পাহাড়জুড়ে ৬০টিরও বেশি গুহা ঘুরে দেখেন গবেষকরা। চুনাপাথরের ক্ষয়ে গড়ে ওঠা এই কার্স্ট ভূপ্রকৃতিতে রয়েছে গুহা-ঝর্ণা, সিঙ্কহোল এবং ভূগর্ভস্থ পানিপ্রবাহ— যা বিরল ও অজানা প্রাণীর জন্য আদর্শ আবাসস্থল তৈরি করেছে।

গবেষণায় সবচেয়ে আলোচিত আবিষ্কারগুলোর একটি হলো ট্রিমেরেসুরাস পিট ভাইপার গণের একটি নতুন সাপ। অত্যন্ত বিষধর এই সাপগুলো নাকের পাশে থাকা তাপ-সংবেদনশীল অঙ্গ ব্যবহার করে উষ্ণ রক্তের শিকার শনাক্ত করতে পারে।

Untitled-1
ছবি: সংগৃহীত

এছাড়া গেহাইরা গেকো গণের একটি নতুন গেকো প্রজাতি শনাক্ত করা হয়েছে। পাশাপাশি “ব্যাটামবাং লিফ-টোড গেকো” নামে পরিচিত ডিক্সোনিয়াস নক্টিভ্যাগাস প্রজাতিটিও বিশেষভাবে উল্লেখযোগ্য— এর শরীরে চিতাবাঘের মতো ক্ষুদ্র দাগ রয়েছে এবং এটি মূলত নিশাচর।

Untitled-1
ছবি: সংগৃহীত

আরেকটি নতুন গেকো প্রজাতি হলো সিরটোড্যাকটাইলাস ক্যাম্পিংপোইএনসিস। গবেষকরা জানিয়েছেন, এই প্রজাতির চারটি আলাদা জনসংখ্যা পাওয়া গেছে, যা ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে বিবর্তনের দিক থেকে ভিন্ন হতে পারে। ভবিষ্যতে জিনগত বিশ্লেষণে এগুলো আলাদা প্রজাতি হিসেবে স্বীকৃতি পেতে পারে।

Untitled-1
ছবি: সংগৃহীত

এছাড়া পাওয়া গেছে অর্থোমরফা ব্যাটামবাংজিয়েনসিস নামে একটি মিলিপিড, যার উজ্জ্বল লাল-কালো বর্ণ শিকারিদের জন্য সতর্ক সংকেত হিসেবে কাজ করে— এটি বিষাক্ত বা অখাদ্য হওয়ার ইঙ্গিত দেয়।

Untitled-1
ছবি: সংগৃহীত

জরিপে আরও দেখা গেছে বিশ্বের দীর্ঘতম সাপ হিসেবে পরিচিত রেটিকুলেটেড পাইথন।

Untitled-1
ছবি: সংগৃহীত

গাছ থেকে গাছে ভেসে যেতে সক্ষম অর্নেট ফ্লাইং স্নেক,

Untitled-1
ছবি: সংগৃহীত

এবং “হংকং হুইপিং ফ্রগ” নামে পরিচিত এক ধরনের ব্যাঙ, যা ডিম পাড়ার সময় ফেনা তৈরি করে বাসা বানায়।

Untitled-1
ছবি: সংগৃহীত

গবেষকরা বলছেন, কম্বোডিয়ার এই কার্স্ট অঞ্চল জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার। তবে খনন, বন উজাড় ও অন্যান্য মানবিক কর্মকাণ্ডের কারণে এই অনন্য বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে। তাই দ্রুত কার্যকর সংরক্ষণ উদ্যোগ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা প্রমাণ করে— পৃথিবীর অনেক অঞ্চল এখনো অজানা প্রাণীর আশ্রয়স্থল হয়ে আছে, যেগুলো সংরক্ষণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সচেতনতা। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
১ বছর পর দেশে ফিরল প্রবাসী মিন্টুর মরদেহ
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার