ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে বিমানবন্দরে দুর্ঘটনার শিকার উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের অবতরণের পর একটি গ্রাউন্ড ভেহিকলের (রানওয়েতে চলাচলকারী যান) সঙ্গে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) প্রথম প্রহরে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ এএফপিকে জানায়, এয়ার কানাডার একটি উড়োজাহাজের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের (পোর্ট অথরিটি) একটি গাড়ির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

অন্যদিকে দমকল বাহিনী জানিয়েছে, ৪ নম্বর রানওয়েতে একটি উড়োজাহাজ ও গাড়ির মধ্যে ধাক্কা লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ওই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তারা আরও জানিয়েছে, এই উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকার স্থায়িত্ব আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য বা হতাহতের কোনো খবর জানায়নি। দুর্ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য সংবাদ সংস্থা এএফপি বন্দর কর্তৃপক্ষ এবং এয়ার কানাডার সঙ্গেও যোগাযোগ করেছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'ফ্লাইটরাডার২৪' জানিয়েছে, অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি উড়োজাহাজের সঙ্গে বিমানবন্দরের একটি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক গাড়ির ধাক্কা লেগেছে।

দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি সিআরজে-৯০০ মডেলের। জ্যাজ এভিয়েশন এটি পরিচালনা করে। উড়োজাহাজটি মন্ট্রিল থেকে উড্ডয়ন করেছিল।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োহাজাহাজটি যখন রানওয়ে দিয়ে যাচ্ছিল, তখন সামনে দিয়ে যাওয়া একটি গাড়িকে এটি সরাসরি ধাক্কা দেয়।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, রাতে রানওয়ের ওপর এয়ার কানাডার একটি বিমানের সামনের অংশ (নাক) এবং ককপিট এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশে জরুরি সেবার গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। তবে ছবিগুলোর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কুইন্স এলাকার এই বিমানবন্দরের আশপাশে ফ্লাইট বাতিল, রাস্তা বন্ধ এবং যানজট হতে পারে বলে লোকজনকে সতর্ক করেছে।

বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, সোমবার ভোর পর্যন্ত লাগার্ডিয়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন সব ফ্লাইটে হয় বিলম্ব হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে আরও জানার জন্য এএফপি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বন্দর পুলিশ বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার (২২ মার্চ) জানিয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে আগে থেকেই সেখানে উড়োজাহাজ চলাচলে সমস্যা হচ্ছিল।

তারা গত সপ্তাহে আরও জানিয়েছিল, সরকারি অর্থায়নে সমস্যার কারণে কর্মী সংকট দেখা দেওয়ায় নিরাপত্তা তল্লাশিতেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে পথে ভারতের ক্ষুব্ধ তরুণেরা
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে পথে ভারতের ক্ষুব্ধ তরুণেরা
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা