ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ওয়াশিংটনের সঙ্গে সংলাপের দাবিকে ‘মিথ্যা’ বলল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কথিত ‘গোপন সংলাপ’ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ডোনাল্ড ট্রাম্প আলোচনার দাবি করলেও তা সরাসরি নাকচ করেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা ঐকমত্যের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। তার ভাষায়, প্রধান অনেক বিষয়েই আমরা একমত হয়েছি, তারা একটি চুক্তির জন্য প্রস্তুত।

ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় মধ্যস্থতা করছেন। এমনকি ফোনালাপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এই আলোচনায় যুক্ত আছেন কি না এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। বরং তাকে ঘিরে অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, তেহরান চুক্তিতে রাজি না হলে সামরিক হামলা অব্যাহত থাকতে পারে।

ট্রাম্পের এই দাবিকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটি তেলের বাজার নিয়ন্ত্রণ ও আঞ্চলিক বাস্তবতা আড়াল করার চেষ্টা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইও একই অবস্থান তুলে ধরেন। এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে কিছু ‘বন্ধু রাষ্ট্র’ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পৌঁছে দিয়েছে বলে স্বীকার করেন তিনি।

আরও পড়ুন

এদিকে তেহরান সতর্ক করে বলেছে, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো হামলা হলে তার ‘ভয়াবহ’ জবাব দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই দেশের এই পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে অনিশ্চয়তা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
সুগার ফ্রি পানীয়তে কিটক্যাটের সমান চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
ট্রাম্পের নামের বিতর্কে বদলে গেল ৪৯তম কেনেডি সম্মাননার মঞ্চ