ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের ১৫ দফার প্রস্তাবে কী আছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে ওই প্রস্তাব ইতোমধ্যে তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

তবে প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে তারা প্রস্তাবের অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা পেয়েছে।

কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবের অন্যতম প্রধান দুটি বিষয় হলো- ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ,হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, প্রস্তাবের আওতায় ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হতে পারে।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানকে বর্তমানে তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামও হস্তান্তর করতে বলা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এ শর্ত বাস্তবায়িত হলে তা ইরানের পারমাণবিক সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রস্তাবে হরমুজ প্রণালি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, ইরান যদি হরমুজ প্রণালি থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করে, তাহলে তার বিনিময়ে দেশটির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। ফলে এ প্রণালিকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা বৈশ্বিক বাজারেও বড় প্রভাব ফেলে।

ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরান যদি প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানায়, তাহলে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র।

এই যুদ্ধবিরতির সময় ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে প্রস্তাবের প্রতিটি দফা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা এএফপি।

তবে হোয়াইট হাউস কিংবা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো কর্মকর্তা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

যদিও প্রস্তাবটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা তথ্য উঠে আসছে, তবু এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন বা ইরানকোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে ১৫ দফার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি।

আরও পড়ুন

ফলে, বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও প্রস্তাবের চূড়ান্ত রূপ ও এর ভবিষ্যৎ কার্যকারিতা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র : এএফপি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার