ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এক মাস পূর্ণ করতে চলেছে। এই চার সপ্তাহে দেশ দুটির অব্যাহত বিমান হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফরিয়ান জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১,৯৩৭ জন নিহত এবং ২৪,৮০০ জন আহত হয়েছেন।

ইরানের পাশাপাশি লেবাননেও সমানতালে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সবশেষ খবর অনুযায়ী, লেবাননের জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ১,১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তেহরানও দমে থাকার পাত্র নয়; সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। আল জাজিরার প্রতিবেদন মতে, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে অন্তত ৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মার্কিন বাহিনী। উপসাগরীয় দেশগুলোতে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত নিশানায় অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ৪ জন এবং উপসাগরীয় আরব দেশগুলোতে আরও ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরাকে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর ৮০ জন সদস্যও এই সংঘাতের বলি হয়েছেন।

আরও পড়ুন

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে অতর্কিত বিমান হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হন। এরপর থেকেই প্রতিশোধের নেশায় ইসরায়েল ও আমেরিকার ওপর চড়াও হয়েছে ইরান।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই অভিযানে ‘বিজয়’ দাবি করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন , ইরানে তাদের অভিযানের মূল লক্ষ্যগুলো প্রায় পূরণ হয়ে এসেছে। তবে যুদ্ধের মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা; যেখানে ইরান ও হিজবুল্লাহ তাদের প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করেছে।

এদিকে ইসরায়েল বর্তমানে লেবাননে তাদের সামরিক শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তারা মূলত ইরানের প্রধান মিত্র হিজবুল্লাহর সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে চাইছে। লেবানন সরকারের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নাকচ করে দিয়ে ইসরায়েলি নীতিনির্ধারকরা জানিয়েছেন, হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান থামবে না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক