যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো চুক্তি না হয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্রের পাশাপাশি পানি পরিশোধন কেন্দ্রগুলোও ধ্বংস করা হতে পারে।
খবরে বলা হয়েছে, এবার প্রথমবারের মতো ট্রাম্প পানি পরিশোধন কেন্দ্রকে সরাসরি হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। এর ফলে দেশটির মানুষের পানির সরবরাহ বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, দ্রুত চুক্তি না হলে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে, যুক্তরাষ্ট্র “কঠোর ব্যবস্থা” নেবে।
বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে এবং এতে মানবিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আইন মেনে সব পদক্ষেপ নেবে। তবে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরটিভি/এসকে



