ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নতুন করে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গত এক মাসে ওই এলাকায় নিহত সেনার সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে পৌঁছেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর। নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করা হয়েছে ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) ও স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এন্টিস (২১)। তারা নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। চতুর্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে।

সংঘর্ষে আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সদস্য মাঝারি অবস্থায় আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, নাহাল রিকনেসান্স ইউনিটের সেনারা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের অবস্থান শনাক্ত করার সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ সদস্যরা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে আইডিএফ ট্যাংক ও বিমান হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালায়।

আরও পড়ুন

ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের অভিযান বৃদ্ধি করার পর থেকে ২ মার্চের পর এ পর্যন্ত অন্তত ১০ সেনা নিহত হয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১১ 
মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে ঘাঁটি ছাড়লেন ইসরায়েলি সেনারা