যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৯:৩৫ পিএম


যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সাময়িক বিরতি শত্রুপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয় এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে। যুদ্ধের স্থায়ী অবসান চেয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তারা কোনো সাময়িক সমাধান নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ ইতি চান। এর আগে রয়টার্স এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যা দুই ধাপের একটি চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগোবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসমাইল বাঘেই আরও জানান যে, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটন ইরানের কাছে যুদ্ধ শেষ করার জন্য যে ১৫ দফা দাবি পাঠিয়েছিল, তার একটি জবাব তৈরি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দেয়া দাবিগুলোকে অনেক বেশি, অস্বাভাবিক এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছেন বাঘেই। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা খুবই বাজে বলেও উল্লেখ করেছেন তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission