ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালী অতিক্রম করেছে জাপানি মালিকানাধীন ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

জাপানি একটি শিপিং কোম্পানি সোমবার (৬ এপ্রিল) জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন ভারতীয় পতাকাবাহী একটি ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করে দক্ষিণ এশিয়ার দেশের পথে রয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে ইরান কার্যত এই প্রণালী বন্ধ করে দিয়েছে, যা বৈশ্বিক অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।

এই আন্তর্জাতিক নৌপথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।

টোকিও থেকে এএফপি জানায়, মিৎসুই ওএসকে লাইনসের এক মুখপাত্র এএফপিকে জানান, তাদের এলপিজি ট্যাংকার ‘গ্রিন আশা’ প্রণালী অতিক্রম করেছে।

তিনি বলেন, ক্রু সদস্য ও জাহাজের পণ্য উভয়ই নিরাপদ রয়েছে।

এটি ছিল জাপান-সম্পৃক্ত তৃতীয় জাহাজ, যা এই প্রণালী অতিক্রম করেছে।

শনিবার ভারতের সরকার জানিয়েছিল, মিৎসুইয়ের সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন আরেকটি এলপিজি ট্যাংকার ‘গ্রিন সানভি’ নিরাপদে প্রণালী পার হয়েছে।

এর আগের দিন মিৎসুইয়ের সহ-মালিকানাধীন একটিসহ তিনটি ট্যাংকার প্রণালী অতিক্রম করে।

মিৎসুইয়ের ‘সোহার এলএনজি’ জাহাজটি ১ মার্চের পর প্রথম এলএনজি ট্যাংকার হিসেবে এই প্রণালী অতিক্রম করেছিল।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর যে অল্পসংখ্যক জাহাজ এই সংকীর্ণ নৌপথ অতিক্রম করেছে, তারা ইরানের অনুমোদিত একটি পথ ব্যবহার করেছে, যা লারাক দ্বীপের কাছ দিয়ে গেছে। প্রখ্যাত শিপিং সাময়িকী ‘লয়েডস লিস্ট’ এই পথকে ‘তেহরান টোল বুথ’ নামে উল্লেখ করেছে।

সূত্র: বাসস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান