ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১০:৫৩ এএম


ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি। ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন-ইসরায়েলি হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই তথ্য নিশ্চিত করেছে তার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র। গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন বলে জানিয়েছেন প্রেস টিভি। 
 
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবামূলক কর্মজীবনে ড. খারাজি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন তিনি ।

আরও পড়ুন

২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ও উপদেষ্টা সংস্থা, যা সরাসরি ইসলামী বিপ্লবের নেতার কাছে প্রতিবেদন দেয়। এটি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত এবং জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক কূটনীতির বিষয়ে উচ্চপর্যায়ের বিশ্লেষণ ও পরামর্শ দেয়।
 
ড. খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্যও ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission