ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গরু কোরবানিতে জিরো টলারেন্স, রাস্তা আটকে নামাজে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের পর এবার ভারতের উত্তর প্রদেশে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপন নিয়ে কঠোর বিধিনিষেধ ও নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। এছাড়া কোনোভাবেই খোলা জায়গায় বা জনসমাগমস্থলে পশু কোরবানি করা যাবে না। একই সঙ্গে রাস্তা বন্ধ করে ঈদের নামাজ আদায়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মে) প্রশাসনের উচ্চপর্যায়ের একটি আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশনাগুলো দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, যত্রতত্র বা খোলা স্থানে পশু কোরবানি বন্ধ করতে হবে। শুধুমাত্র আগে থেকে নির্ধারিত স্থানেই কোরবানির অনুমতি দেওয়া যাবে। এছাড়া উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। এমনকি বৈধ কসাইখানাগুলোর ক্ষেত্রেও ধারণক্ষমতার অতিরিক্ত পশু না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, ঈদের নামাজ শুধুমাত্র প্রচলিত এবং নির্ধারিত মসজিদ বা ঈদগাহেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সড়ক বা রাস্তা বন্ধ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। তবে উৎসবটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে, পশ্চিমবঙ্গের নতুন সরকারও ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু কোরবানি ও জবাইয়ের নিয়মে বেশ কিছু জটিল বিধিনিষেধ আরোপ করে। উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের এই কড়াকড়ির কারণে দুই রাজ্যের পশুর হাটে এবং কেনাবেচায় বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। ফলে মুসলিম ও হিন্দু খামারি ও ব্যবসায়ী উভয় পক্ষই ব্যাপক আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। 
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
এবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ব্যাপকতাকে হোয়াইট হাউজে ট্রাম্পের দুই বছরের শাসনের বিরুদ্ধে মার্কিন ভোটারদের জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
সৌদিজুড়ে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। খবর গালফ নিউজের মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধূলিঝড় এবং নিচু এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মক্কা নগরী ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিগ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এনসিএম আরও জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া কেন্দ্রের হালনাগাদ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ আরটিভি/এসকে
সৌদিজুড়ে সতর্কতা জারি
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
ভারতের ঝাড়খণ্ডে থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় কর্মরত ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
আরও পড়ুন
‘অপারেশন ল্যাংড়া’ নামে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ!  
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর...
একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ
ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা