ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর নিয়ে যুক্তরাষ্ট্রকে যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম
আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান ও যুদ্ধরত সব দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর ও সেটি মেনে চলতে।

বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর লেবাননে ব্যাপক হামলা চালায় দখলদাররা। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেটি তারা এখনো কার্যকর করেননি।

তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতির যে প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছিল, সেটিতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ আছে। যা এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।

আরাগচি আরও বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরিপন্থি যেকোনো পদক্ষেপ বা অবস্থান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা হিসেবে গণ্য হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার