ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে ৯০ বছর বয়সী বৃদ্ধাকে ২০ বছর অপেক্ষার নির্দেশ হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বোম্বে হাইকোর্ট ৯০ বছর বয়সী এক নারীর মানহানির মামলা শুনানির জন্য আরও ২০ বছর অপেক্ষা করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি জিতেন্দ্র জৈনের একক বেঞ্চ এই মন্তব্য করেন।

আদালত বলেন, এই মামলাটি মূলত ‘অহংকারের লড়াই’, যা বিচারব্যবস্থাকে অকারণে ব্যাহত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলাটি পরবর্তী শুনানির জন্য ২০৪৬ সালের পরের কোনো তারিখে তালিকাভুক্ত করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মামলাটি ২০১৭ সালে দায়ের করেন তারিনিবেন (৯০) ও ধ্বনি দেশাই (৫৭)।

তাদের অভিযোগ, ২০১৫ সালে শ্যাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে তারা মানসিক হয়রানি ও কষ্টের শিকার হন। এজন্য তারা ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কিলকিলরাজ ভানসালি ও অন্যরা।

রায়ে বিচারপতি বলেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পক্ষগুলোর এই অহংকারের লড়াই বিচারব্যবস্থাকে জটিল করে তুলছে। ফলে যেসব মামলা প্রকৃতপক্ষে অগ্রাধিকার পাওয়া উচিত, সেগুলো আদালত গ্রহণ করতে পারছে না।

এর আগে আদালত পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দিয়েছিল, এমনকি ক্ষমা চাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। তবে ৯০ বছর বয়সী বাদী মামলাটি চালিয়ে যেতে অনড় অবস্থানে থাকেন।

আদালত স্পষ্ট করে জানিয়েছেন, শুধু ‘অতি প্রবীণ নাগরিক’ হওয়ার কারণে এই মামলাকে অগ্রাধিকার দেওয়া হবে না। বিচারপতি জৈন বলেন, আমি আর কিছু বলতে চাই না। এই মামলাটি আগামী ২০ বছর তালিকাভুক্ত করা হবে না। ২০৪৬ সালের পর কোনো এক সময়ে এটি শুনানির জন্য তোলা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও মামলাটি নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছিলেন।

গত বছরের মার্চে আরেকটি বেঞ্চ সতর্ক করেছিল, পরবর্তী শুনানিতে বাদীপক্ষের আইনজীবী উপস্থিত না থাকলে মামলা খারিজ করা হবে। ২০১৯ সালেও সাক্ষীর তালিকা ও প্রাসঙ্গিক নথি জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। তবে এত কিছুর পরও মামলাটির কোনো নিষ্পত্তি হয়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু